পোষ্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে: ইসি

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৫:১৮

পোষ্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে: ইসি

আসন্ন নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট গণনার নির্ধারিত সময়ের আগে ফলাফল জানার কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সময়সীমার পূর্বে পোস্টাল ভোটের ফলাফল জানার কোনো আইনগত বা কারিগরি সুযোগ নেই। এ সংক্রান্ত যেকোনো ধরনের আগাম তথ্য বা প্রচারণাই ভিত্তিহীন ও মিথ্যা। জনসাধারণকে এ ধরনের কোনো গুজব বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইসি আরও জানায়, যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের সময় কর্মস্থলে থাকতে পারেন না বা বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

কাতারে ৫ প্রবাসীর মৃত্যু: সরকারি খরচে লাশ ফিরিয়ে আনার দাবি

বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আ.লীগের গুম-খুনের বিচার দাবিতে ঢাকায় ১১ দলের সমাবেশ কাল 

রাত ১১ টায় এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা শেষ , গুরুত্বপূর্ণ অগ্রগতি

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় সফরে  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ