প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৩:২৯ || পরিবর্তিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৩:২৯
প্রজন্মডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের ব্যালটের মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।
বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে।
এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটদান সম্পন্ন করেছেন এবং ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ৪১ হাজার ১৭৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সারা দেশে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ লাখ ৪ হাজার ১৬৫ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত
জেন-জি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করে : জাহিদুল ইসলাম
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা সকলেই বিশ্বাস করি: মাসুদ সাঈদী
প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
বেনাপোল বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক আহত
বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি
নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি