গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫১:৩৯

গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ

প্রজন্মডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়। 


১৬ আসামির মধ্যে এ মামলায় গ্রেফতার আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফী, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। 

প্রসিকিউশনের দাবি, মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস চান। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এ সম্পর্কিত খবর

শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

 রিকশা চালককে হত্যার পর রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

প্রায় সাড়ে ৬ কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে ফিজ

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

ভোটে জালিয়াতির সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ