মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ০২:১১:৪৬

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার দুপুর ১২টার দিকে তার সাত বছর বয়সী মেয়েকে ঘরে রেখে একা রেখে জরুরি কাজে বাইরে যান। তখন প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করেন। দুপুর ১টার দিকে বাড়িতে এসে দেখেন তার মেয়ে কান্নাকাটি করছে। পরে ঘটনা জেনে পুলিশকে জানানো হয়।

কাশিমনগর ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, শনিবার দুপুরে ঘটনার পর রোববার ভোরে অভিযুক্ত শাহ আলমকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছ ।

প্রজন্ম নিউজ ২৪/সোভান

এ সম্পর্কিত খবর

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না

বহিষ্কার সেই জামায়াত নেতা, এমপি পদ কি থাকছে?

মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন

অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

হজ্ব প্যাকেজ ঘোষণা: এবার খরচ কত জেনে নিন

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিয়েছে : আইনমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ