প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:৪২:৩৮
প্রজম্ম ডেস্ক:
সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় মি. আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
প্রজম্ম নিউজ২৪/ আল আমিন
ইরান ইস্যুতে মোদিকে অবস্থান স্পষ্ট করতে বললেন রাহুল গান্ধি
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইজরাইল লেবাননে স্থল অভিযান চালাবে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ