গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:১৬:০১

গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

প্রজম্ম ডেস্ক:

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে টুঙ্গি কলেজের সামনে থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের অনুসারীরা গণামিছিল শুরু করে।

গণমিছিলে অংশ নেওয়া তার অনুসারীরা বলেন, সালাউদ্দিন সরকার মনোনয়ন রিভিউ করেছেন। দল থেকে তা বিবেচনা করা হউক। টঙ্গির স্থানীয় নেতারা সবাই সালাউদ্দিন সরকারকে সমার্থন জানিয়েছে। 

তারা দাবি জানান, প্রাথমিক পর্যায়ে যে মনোনয়ন দেওয়া হয়েছে তা যেনো পরিবর্তন করা হয়। 

এর আগে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর-২ আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী এবং মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনির নাম ঘোষণা করে।

এ সম্পর্কিত খবর

ইরানের হামলার তীব্র নিন্দা বাসদের

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে’ নূর।

অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ভূমিসেবায় 'ওয়ান স্টপ সার্ভিস' চালু হবে : ভূমিমন্ত্রী

পুলিশ হত্যাকাণ্ডে প্রয়োজন হলে আবারও তদন্ত হবে: ফকরুল

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

ধর্ষণের পর তরুণীকে হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের

চারটি আসনে কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির হাইকোর্টে আবেদন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ