ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৩:২৭:০২

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২

প্রজন্ম ডেস্ক:

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচারের সময় এক পরিচ্ছন্ন কর্মী ও ডোমের সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িতে করে ওষুধ বাইরে নেওয়ার চেষ্টা করলে তুবেল হরিজন (৩৫) ও ইবাদুল মিয়া (৫৫) নামে দুই কর্মীকে গ্রেফতার করা হয়।

আনসার সদস্য জানান, ময়লা বহনকারী একটি ভ্যান হাসপাতালে থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তা তল্লাশি করা হয়। প্রথমে তল্লাশিতে বাধা দেওয়া হলে ও পরবর্তীতে বস্তা খুলে দেখা যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ লুকানো রয়েছে। উদ্ধারকৃত ওষুধের মধ্যে প্রায় ৯ হাজার পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ ও সরকারি সিলযুক্ত অন্যান্য সামগ্রী ছিল। ঘটনার পর আনসার সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওষুধসহ দুই পরিচ্ছন্নকর্মীকে গ্রেফতার করে। 

এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানায়, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দেন। হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, এটি আসলেই একটি ভয়ংকর ঘটনা। তারা কতদিন ধরে এ কাজ করে আসছেন সেটি দেখতে হবে। আমরা একটি কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করবো।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রজন্ম নিউস২৪

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ