তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৭:১১:১১

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত

প্রজন্ম ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণার পরপরই দলটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে।’

নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে (ইসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।’

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।


প্রজন্ম নিউস২৪

এ সম্পর্কিত খবর

রংপুরে দিন-রাতের তাপমাত্রার ফাঁরাক ১৫ ডিগ্রি

‘ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলায় জাতিসংঘ সনদ লংঘন

শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা

খামেনির মৃত্যুতে মামুনুল হকের সমবেদনা, দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানি জাহাজের হামলায় কঠোর হুঁশিয়ারি আঘারচির 

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

খাদেম হত্যাকান্ডের অভিযোগে সুরেশ্বর দরবারের পীর অস্ত্রসহ আটক

ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে: ইসরায়েল

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি: ইসলামি আন্দোলন বাংলাদেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ