প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০১:০১:৫৩
প্রজন্ম ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন। দলটির আহ্বায়ক আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর-৪ আসন থেকে।
এ ছাড়া এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে পঞ্চগড় -১ আসনে সার্জিস আলম, ঢাকা-৯ আসনে তাসনীম জারা, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ সারোয়ার তুষার, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।
প্রজন্ম নিউস ২৪
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার