সিরিয়ার স্থাপনায় হামলা জর্ডানের

প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৩:০৭:১২ || পরিবর্তিত: ০৩ মে, ২০২৬ ০৩:০৭:১২

সিরিয়ার স্থাপনায় হামলা জর্ডানের

সিরিয়ার সুইদা প্রদেশে মাদক ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জর্ডান। খবর এএফপি।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সুইদার শাহবা গ্রামে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যেখানে অস্ত্র ও মাদক মজুদ ছিল। প্রদেশটির অনেক অংশই সিরিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের উত্তর সীমান্তজুড়ে অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের ব্যবহৃত একাধিক স্থানে ‘প্রতিরোধমূলক অভিযান’ চালানো হয়েছে। 

বিশ্লেষকদের মতে, সিরিয়ান গৃহযুদ্ধ চলাকালে ক্যাপটাগন নামের সিনথেটিক মাদক সিরিয়ার অন্যতম বড় রপ্তানি পণ্যে পরিণত হয়। বিশেষ করে বাসার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগে এই মাদক বাণিজ্য সরকার ও বিভিন্ন গোষ্ঠীর অর্থের প্রধান উৎস ছিল।

এই মাদক ইতোমধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্ট্রেট

সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি শিবিরের

ভারতে মুসলমানদের গরু জবাইয়ে বিধিনিষেধের প্রতিবাদ শিবিরের

যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন

সীমান্ত হত্যা বন্ধ ও ক্ষতিপূরণ দিতে ভারতকে আহ্বান খেলাফত মজলিসের

সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত

বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ