প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০১৭ ১২:৪৩:২৪
পৃথিবীতে কতই না বিচিত্র ঘটনা ঘটে। তার মধ্যে কিছু ঘটনা হাস্যকর আবার কিছু অবাক করার মতো। সাধারণত সবাই জানে, মানুষ শুধু মানুষকেই বিয়ে করে কিন্তু অনেকেই আছে যারা অন্যান্য জিনিসের সাথে বিয়ে করে সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। তারা প্রমাণ করেছেন বিয়ে মানেই শুধু নারী-পুরষের দৈহিক সম্পর্ক নয়। এটা মনেরও ব্যাপার বটে। তেমনি কিছু বিচিত্র বিয়ের কথা লিখেছেন সুরাইয়া নাজনীন।
বালিশের সাথে বিয়েঃ
কোরিয়ান এক ভদ্রলোক বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিয়ে করেছে তার ব্যবহৃত বড় কোলবালিশকে যাতে একটা মেয়ের ছবি আকানো। একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সে তার প্রিয় বালিশটাকে বিয়ের পোশাকে সাজিয়ে ধর্মযাজক ডেকে বিয়ে করেন।
সাপের সাথে বিয়েঃ
ভারতের ৩০ বছরের এক নারী বিয়ে করেছে এক গোখরা সাপকে! প্রায় ২০০০ হাজার মানুষ এই বিয়েতে যোগ দেয় এবং পুরোহিতের সামনে পুরো আধা ঘণ্টা বসে থেকে ধর্মীয় রীতি অনুযায়ী এই বিয়ে সম্পন্ন হয়।
কুকুরের সাথে বিয়েঃ
প্রায় বিশ বছর আগে প্রথম বিয়ে করেন অ্যামান্ডা রজার্স। তারপর কয়েক মাসের মধ্যেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর বিশটি বছর কাটিয়েছেন প্রিয় পোষা কুকুরের সঙ্গে। একজন উপযুক্ত জীবনসঙ্গীর সব গুণ পোষা প্রাণীর মাঝে খুঁজে পেয়ে শেষমেশ বিয়েই করে বসেছেন কুকুরটিকে। ঘটনাটি ঘটেছে বৃটেনের দক্ষিণ লন্ডনে। আর দশটা বিয়ের আয়োজনের মতো তিনিও বিয়েতে অনুষ্ঠানের আয়োজন করেন। তৈরি করেন আলাদা করে বিয়ের পোশাক। বিয়ের অনুষ্ঠানে অ্যামান্ডা সেবাকে চুমুও খান। ২০০ অতিথি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। উপস্থিত সবাই নবদম্পতির উপর কাগজের ফুল ছিটিয়ে দেন। বেচারা কুকুর সেটা বুঝে উঠতে না পারলেও বেশ আনন্দেই ছিল সেটা বোঝা গেলে বিয়েতে তোলা ছবি থেকে।
আইফেল টাওয়ারের সাথে বিয়েঃ
৩৭ বছর বয়সী এরিকা লা টুর আইফেল অনেক আগে থেকেই বিভিন্ন অদ্ভুত জিনিসের সাথে সম্পর্ক করেছেন! তার প্রথম ভালোবাসা ছিলো একটা তীরধনুক যা তাকে একজন দক্ষ তীরন্দাজ বানিয়েছে। পরবর্তীতে এরিকা আইফেল টাওয়ারের প্রতি চরম ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তার কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনুষ্ঠান করে আইফেল টাওয়ারকে বিয়ে করেন এবং নামের শেষে আইফেল শব্দটি ব্যবহার করা শুরু করেন!
নিজের সাথে বিয়েঃ
এটা আরো আজব ঘটনা। বিয়ে ঘটিত ঘটনায় একেবারে নতুন। ৩৯ বছর বয়সের লিউ উই চায়নার বাসিন্দা। তিনি প্রায় ১০০ অতিথির সামনে নিজেই নিজেকে বিয়ে করেন!
দেয়ালের সাথে বিয়েঃ
ইজা রিত্তা বার্লিনার নামের সাথে বার্লিনার অংশের উপস্থিতিই প্রমাণ করে যে তিনি বার্লিন ওয়ালের কতটা ভক্ত! ১৯৭৯ সালে কিছু সংখ্যক অতিথির সামনে তিনি বার্লিন ওয়ালকে বিয়ে করেন।
ভিডিও গেমসের সাথে বিয়েঃ
জাপানে ভিডিও গেমস প্রিয় এটা সবার জানা কথা। তাই বলে ভিডিও গেমসকে বিয়েই করে বসতে হবে? জাপানীজ নেনে অ্যানেগাসাকি নামের এক তরুণ তেমনটিই করলেন। তিনি বিয়ে করেছে একটা ভিডিও গেমকে আর সেটা বিশাল অনুষ্ঠানের মাধ্যমে।
গরুর সাথে গরুর বিয়েঃ
বিয়ে শুধু মানুষে প্রাণিতে বা বস্তুতে নয়। প্রাণীতে প্রাণীতেও করানো হয়। কিছুদিন আগে শান্তির আশায় ধুমধাম করে গরুর বিয়ে দেওয়া হলো ভারতে। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে গঙ্গা ও প্রকাশ নামে দুটি গরুর মাঝে বিয়ে দেওয়া হয়। পাঁচ হাজার গ্রামবাসী এই বিয়েতে উপস্থিত ছিলেন। একইভাবে, কিছুদিন আগে কুকুরে কুকুরে দিয়ে আলোচিত হয় শ্রীলঙ্কা।
ল্যাপটপের সাথে বিয়েঃ
মার্কিন যুবক ক্রিস সেভিয়ার তার নিজের ল্যাপটপ কম্পিউটারটাকেই বিয়ে করবেন বলে ঠিক করেছেন। তবে তার এই বিচিত্র বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আদালত। কারণ মানুষের সঙ্গে যন্ত্রের বিয়ের কোনো আইন যে নেই! সেজন্য ক্রিস এখন প্রিয়তমা ল্যাপটপটিকে জীবনসঙ্গী করতে আদালতের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
প্রজন্মনিউজ২৪/সাইফ
ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস