প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৮:৩২
প্রজন্ম ডেক্স: দেখতে দেখতে ১১ মাসে পা দিয়েছে গাজা যুদ্ধ। একের পর এক নৃশংস সামরিক অভিযানের পরও থেমে নেই ইসরাইলি আগ্রাসন। পোলিও টিকাদানের জন্য গাজায় তিনদিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ন্যাক্করজনক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। গতকাল রোববার তাদের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়াহ।
এরদোগানের সঙ্গে আলাপে সালমান বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীর চাপিয়ে দেওয়া নৃশংস আগ্রাসন মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে’। একইসঙ্গে ইসরাইলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে মিসরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে ফোনালাপে একই বিষয় তুলে ধরেন সৌদি যুবরাজ। গাজায় ইসরাইলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন ৯৪ হাজারের বেশি।
গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
প্রজন্মনিউজ২৪/ এম বি
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার