কৃষক হত্যায় ৩ জনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৮:৪৫:১৪

কৃষক হত্যায় ৩ জনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জ্বল মিয়া (৩২) এবং সোহরাব আলীর ছেলে শহিদুল (৩৭)।  

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) এবং নূর হোসেনের স্ত্রী রেহেনা খাতুনকে (৫৪) ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আশ্রাব আলীর ওপর চড়াও হয়ে গালিগালাজ করে। একপর্যায়ে আসামি সোহরাব আলীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আশ্রাব আলীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এর পরদিন নিহতের ছেলে জুলহাস উদ্দিন ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন