প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৯:০৩:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর শাহবাগ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
এ সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে অসদাচরণ করা হয়। যা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশ বাধাগ্রস্ত হবে বলে বিবৃতিতে জানান।
বিবৃতিতে নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন ও সাধারণ সম্পাদক সাজিদ খান হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।
প্রজন্মনিউজ২৪
ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা নোবিপ্রবি প্রেসক্লাবের
সরকার ফ্যাসিবাদী হলে রাজপথে নেমে আসবো
‘মব’ সৃষ্টি করে গর্জনকে দমানো যাবে না
জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে
আওয়ামী লীগ জাইমা রহমানকে নিয়ে এমন নোংরা ছবি বানিয়েছে যা অত্যন্ত কষ্টদায়ক:মাহমুদা মিতু
অন্তর্বর্তী সরকারে, বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিল
সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের কটাক্ষের জবাব দিল ভারত