সদ্য এনসিপিতে যোগদান করা ইসহাক দার

সরকার ফ্যাসিবাদী হলে রাজপথে নেমে আসবো

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৩২:৪০

সরকার ফ্যাসিবাদী হলে রাজপথে নেমে আসবো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেবে না বলে মন্তব্য  করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইসহাক সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এনসিপি যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারকে আহ্বান করব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, কথা বলার অধিকার ফিরিয়ে দিন, জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দিন। নতুবা আমরা রাজপথে নামতে বাধ্য হবো। 

তিনি বলেন, আমি যদিও বক্তা নই, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় ১০ বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা, সহকর্মীকে হারিয়েছি। আমি দীর্ঘদিন ধরে দেখেছি- এই এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি, এনসিপির মাধ্যমেই এ দেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে।  

তিনি বলেন, আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম বিএনপির সময়, আওয়ামী লীগের সময় সব আমলেই। আমি সব শাসনামলে স্বৈরশাসন দেখেছি, সহ্য করেছি। কিন্তু কোনো বিদেশি শক্তি যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই শাসন এ দেশের জনগণ কোনোদিন মেনে নেবে না।

প্রয়োজনে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত আছি উল্লেখ করে ইসহাক সরকার বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সারাজীবন সততার সঙ্গে রাজনীতি করেছি। আমার ওপর যে দায়িত্বই অর্পণ করা হোক, আমি যেন তা ঈমান ও সততার সঙ্গে পালন করতে পারি।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ