প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৯:১৭:৪০
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং কিছু অসাধু মহলের অনৈতিক ব্যবসার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। তেল নিয়ে কালোবাজারি ও অসাধু সিন্ডিকেট রুখতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জ্বালানি পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, ‘বিশ্ব পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় কোনো সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশে তেলের সরবরাহে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’
মন্ত্রী বলেন, ‘এই সমস্যাটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে এবং তেল কালোবাজারে বিক্রি করছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রজন্মনিউজ২৪
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্বামী-স্ত্রীকে আহত করার অভিযোগ
জ্বালানি তেলের সংকট নেই, কৃত্রিম সংকট করা হয়েছে
ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা নোবিপ্রবি প্রেসক্লাবের
সরকার ফ্যাসিবাদী হলে রাজপথে নেমে আসবো
মজুতকৃত ৩ হাজার ৭৫০ লিটার তেল জব্দ
‘মব’ সৃষ্টি করে গর্জনকে দমানো যাবে না
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু
জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে