প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৮:৫৬:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক আবদুস সালামকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ হয়।
প্রজন্মনিউজ২৪
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মোজতবা খামেনির নতুন বার্তা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা
বিয়ে ও তালাক নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৭
ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা বিস্ফোরণে মৃত্যু
‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
বিএনপির সংরক্ষিত আসনে মনোয়নপত্র নিলেন চমক
‘চিকিৎসা নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের করুণা নয়, কর্তব্য’
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় যেভাবে নতুন উচ্চতায় উঠল পাকিস্তান