প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫৬:০৬
‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
তিনি বলেন শেখ হাসিনার পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। পতিত খুনি হাসিনা স্বৈরাচার জনগণের বাকস্বাধীনতাকে টিপে ধরে ছিল। কিন্তু বেশিদিন টিকে থাকতে পারে নেই। আপনাদের সময় এসেছে বিদায় নেবার।
শুক্রবার দুপুরে যুব জাগপা আয়োজিত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে 'মব' সৃষ্টির প্রতিবাদ ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি এতো তাড়াতাড়ি জাগপার অবদান ভুলে গেলেন কিভাবে। এই রাশেদ প্রধান বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে জনাব তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশ আসার সুযোগ করে দিয়েছে।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, আজ বিএনপিকে ভালবাসা জানাতে এসেছিলাম কিন্তু তাদের 'মব' সৃষ্টির রাজনীতির কারণে ঝুঁড়ি ভরে ঘৃণা জানাতে হচ্ছে।
তিনি অবিলম্বে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি এবং যুব জাগপা ক্রীড়া সম্পাদক জনি নন্দীর মুক্তি দাবি করেন।
যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়াসহ আরো অনেকে।
প্রজন্মনিউজ২৪
জ্বালানি তেলের সংকট নেই, কৃত্রিম সংকট করা হয়েছে
ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা নোবিপ্রবি প্রেসক্লাবের
সরকার ফ্যাসিবাদী হলে রাজপথে নেমে আসবো
মজুতকৃত ৩ হাজার ৭৫০ লিটার তেল জব্দ
‘মব’ সৃষ্টি করে গর্জনকে দমানো যাবে না
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু
শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার
জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে