জিএস সালাউদ্দিন আম্মার

জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৬:৩৩:৪৫

জাতীয় ইস্যুকে আড়াল করতেই ‘ফেক স্ক্রিনশট’ আনা হয়েছে

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচলা করে সম্প্রতি পোষ্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

আজ শুক্রবার নিজের ফেসবুকে এসব বলেন তিনি।

আম্মার বলেন, বাসের ভাড়া বাড়লো, তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের ভয়াবহ দশা। এই ন্যাশনাল ইস্যুগুলোকে আস্তে করে সাইড করার জন্য সামনে আনা হলো একটি ফেইক স্ক্রিনশট।

জতীয় ইস্যু আড়ালের বিষয়ে তিনি বলেন, যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।

তিনি আরও বলেন, সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।

তেল-গ্যাস ও অন্যান্য বড় ইস্যুর বিষয়ে তিনি বলেন, তেল, গ্যাস, বাস ভাড়া, বিদ্যুৎ এসব আপনাদের জন্যও বড় ইস্যু কিন্তু আপনার দল ক্ষমতায় বলে আপনি প্রতিবাদ করছেন না বরং যারা প্রতিবাদ করছে তাদের ওপরই ঝাঁপিয়ে পড়ছেন।

আম্মার আরও যোগ করে বলেন, মজার ব্যাপার হলো দেশের অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি যোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ।

অবশেষে তিনি ’জুম্মা মোবারক’ জানিয়ে পোষ্ট সমাপ্ত করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ