প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৬:২৩:০১ || পরিবর্তিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৬:২৩:০১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা । এসময় বিভাগটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রধান ফটকে তালা লাগিয়েছে ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবন প্রাঙ্গণে সমবেত হন শিক্ষার্থীরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করেন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা দেন তারা।
এর পাশাপাশি শিক্ষার্থীরা রুনা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার, রুনার পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ও একজন সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ একটি হল ‘রুনা’ নামে নামকরণ এবং বিভাগের চলমান সকল সংকট নিরসনের দাবি জানান।
ইবি থানার ওসি মাসুদ রানা বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফজলু এখনো কথা বলতে না পারায় আমরা তার জবানবন্দি নিতে পারিনি। এ ছাড়া মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ধরতে আমরা একাধিকবার বিভিন্ন লোকেশনে অভিযান চালিয়েছি।
দুপুর পৌনে ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আন্দোলনস্থলে এসে মামলার অগ্রগতি সম্পর্কে জানালে ও শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
প্রজন্মনিউজ২৪
নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার
নিখোঁজের ৮ দিন পর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ইবিতে শিক্ষিকা হত্যা বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা
ট্র্যাপে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
হত্যাকাণ্ডের পর বিদেশে, ৭ বছর পর আটক
কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন