প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৭:২৮:৪৯
সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এর পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।
এস এম ফরহাদ বলেন, এক্টিভিস্ট হাসান নাসিমকে গতকাল ১৭ এপ্রিল নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ভাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, আমার ছোট ভাই হাসান নাসিমকে তার বাসা থেকে ডিবি তুলে নিয়েছে। ডিবির অফিসারদের কাছে তার অপরাধ জানতে চাইলে তারা বলেন, সে সরকারের অসংগতির বিরুদ্ধে লেখালেখি করে এবং একটি পেইজ পরিচালনা করে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তারা কিছু বলেনি।
হাসান নাসিম বিগত ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন বলে তিনি দাবি করেন।
ডাকসুর জিএস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কর্মকান্ড বিগত ১৭ বছরের স্বৈরাচারী খুনি হাসিনার শাসনামলের কথা মনে করিয়ে দেয়। সেই সময়ে অসংখ্য মানুষকে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের অনেকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গুম, নিখোঁজ এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড একটি রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক।
ফরহাদ হুঁশিয়ারী দিয়ে বলেন, বর্তমান সরকার যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী লেখালেখি দমন করতে চায় এবং বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে ভয় সঞ্চার করে সমালোচনা থেকে বিরত রাখতে চায় তবে তারা ভুল করছে। এই প্রজন্মকে ভয় দেখিয়ে থামানো যাবে না; তারা অন্যায়, দমন-পীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকবে।
ডাকসু অবিলম্বে হাসান নাসিমকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি ও এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বলে জানান ডাকসুর এই নেতা ।
চোর ভেবে নির্মম নির্যাতন, পরে জানা যায় চোর তিনি না
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি বিরোধীদলীয় নেতার
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’