প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৩:৪০:১৫
আজকে যারা জামায়াত-শিবিরকে গুপ্ত বলে, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিল। যারা এই সরকারের মন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
শুক্রবার (২৪ এপ্রিল) ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
সরকার পুরোনো কর্তৃতবাদী শাসনের পথে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। সরকার সেই পুরোনো কর্তৃতবাদী শাসনের পথে ফিরতে চাচ্ছে। কিন্তু দেশের জনগণ সরকারের সেই আশা পূরণ করতে দেবে না।
তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বগুড়ায় একটি সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, জামায়াতের ওপরে নাকি স্বৈরাচারের আত্মা ভর করেছে। আমরা বলতে চাই, বিএনপি সরকারকে ভূতে ধরেছে। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে এই সরকারকে। যে কারণে সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরি শুরু করেছে।
সম্মেলনে কেন্দ্রীয় জামায়াত নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-ফ্লোরা-কাফি-রনি
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প সমাপ্ত
চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব, বাস চলাচল বন্ধ
আওয়ামী লীগ জাইমা রহমানকে নিয়ে এমন নোংরা ছবি বানিয়েছে যা অত্যন্ত কষ্টদায়ক:মাহমুদা মিতু
সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে দুদক
অন্তর্বর্তী সরকারে, বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিল