চবিতে ট্রেন সংস্কারে শিক্ষার্থীদের ১১ দফা

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:৫৩:৫৪

চবিতে ট্রেন সংস্কারে শিক্ষার্থীদের ১১ দফা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও ট্রেনের কোচ বৃদ্ধিসহ ১১টি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে এসব দফা জানান তারা। 

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা এই দাবিগুলো পেশ করেন।

চাকসু নেতা ইসহাক ভুঁঞা বলেন, আমরা দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেছি। কিন্তু সেগুলোর সমাধান আলোচনার মাধ্যমে আসেনি। তাই আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। এই দাবিগুলো আগামী রোববার দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ।

চবি শিক্ষার্থীদের ১১ দফা দাবি হলো—ট্রেন সংখ্যা বৃদ্ধি, শাটল ট্রেনের বিকল্প রুট তৈরি ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, বিদ্যমান ট্রেনের কোচ বৃদ্ধি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিতকরণ, প্রত্যেক কোচে নিরাপত্তা কর্মী নিয়োগ, ট্রেনে ইলেকট্রনিক সুবিধা নিশ্চিতকরণ, শাটল ট্রেনের গতি বৃদ্ধি, বগি সংস্কার ও রক্ষণাবেক্ষণ, স্টেশন অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন, স্টেশন প্ল্যাটফর্মের উন্নয়ন ও সম্প্রসারণ এবং শাটল স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ