বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের সাক্ষাৎ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫৮:১৫ || পরিবর্তিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫৮:১৫

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পৃথকভাবে দেখা করবেন বলে জানা গেছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে তারা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এ সময় তাদের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।

তথ্যটি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রোববার বিকালে শুরুতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দপ্তরে যাবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চীনা রাষ্ট্রদূতের বিদায়ের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে বসার কথা আছে।

এর আগে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ