প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২৬:২৪
মাদারীপুরের ডাসার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মাদারীপুর ও কালকিনি হাসপাতালে নেওয়া হয়।
নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন-হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, তাসলিমা, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগ।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘ইমরান পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। অন্তত আরও ২০ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। বাস দুটিকে রাস্তার মধ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক আছে।
প্রজন্মনিউজ২৪
ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন