প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০৬:৩৫:৫১
প্রজন্ম ডেস্ক :
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচনে। সন্ধ্যা ৬ টা নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।
‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ স্বশরীরে এসে ভোট দিয়ে গেছেন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি। এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জন ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।
রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন স্বশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন স্বশরীরে ভোট দিয়েছেন। জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
প্রজন্ম নিউজ ২৪
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি
আরেকটি গণ-অভ্যুত্থান হলে নির্বাচন কমিশনের বিচার করা হবে
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে মুসলমানদের গরু জবাইয়ে বিধিনিষেধের প্রতিবাদ শিবিরের
সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বিএনপির খোকন-আলী