অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৬:২৭

অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

অনুমতি না নিয়ে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কোথাও দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার জন্য গণমাধ্যম রিপোর্ট প্রচার করতে পারে। এতে প্রমাণ পাওয়া মাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সরকার।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা পেলেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা দুর্নীতি করতে কেবল অবকাঠামো নির্মাণ করেছে। তাই শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি।
 
এর আগে ঢাকা থেকে চাঁদপুরের  কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষামন্ত্রী পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

‘আমাদের হাত পাকিস্তানের গলা পর্যন্ত পৌঁছাতে পারে’: তালেবান সরকারের মুখপাত্র

‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে’ নূর।

চাঁদা না পেয়ে ভবনের নির্মাণসামগ্রী লুট

অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে যুবদলকর্মী হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার

নরসিংদীসহ সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাকসুতে বিক্ষোভ

’মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে অপরাধকে উস্কে দিচ্ছে’

ঠিক করা হলো ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ

পুলিশ হত্যাকাণ্ডে প্রয়োজন হলে আবারও তদন্ত হবে: ফকরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ