প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৭:০২
সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘সৌদি জাতীয় দিবসে সবাইকে শুভেচ্ছা! আপনাদের দিনটি হোক গৌরব, ঐক্য ও আনন্দে ভরপুর।’
রোনালদো এই পোস্টের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই পেয়েছেন লাখো লাইক ও প্রতিক্রিয়া।
সৌদি জাতীয় দিবস উপলক্ষে রোনালদোকে দেখা গেছে ঐতিহ্যবাহী সাদা থোব পরিহিত অবস্থায়। হাতে ছিল একটি তরবারি, আর গলায় ঝোলানো ছিল ‘Saudi National Day’ লেখা এক উৎসবের ব্যানার। এ সময় তার সঙ্গে আল নাসরের প্রধান কোচ জর্জ জেসুসও ঐতিহ্যবাহী পোশাকে ছবি তুলেছেন।
এক ভিডিওতে এ তারকা সৌদি আরবকে ‘দারুণ বসবাসের জায়গা আখ্যা দেন’। তিনি বলেন, ‘আমি এখানে থাকতে ভালোবাসি, আমার পরিবারও এখানে থাকতে পছন্দ করে। এটি একটি অসাধারণ দেশ।
রোনালদো আরও বলেন, ‘যারা সৌদি আরবকে এখনো চেনেন না, তাদের এখানে ঘুরে আসা উচিত। পর্যটন এখানে সত্যিই দারুণ।’
উল্লেখ্য, ১৯৩২ সালে সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের ঘোষণার মধ্য দিয়ে নাজদ ও হিজাজ অঞ্চল একত্রিত হয়ে সৌদি আরব গঠিত হয়। সেই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর পালিত হয় জাতীয় দিবস।
দেশব্যাপী সরকারি ছুটি ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন সৌদি নাগরিক ও প্রবাসীরা।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
হাইতিতে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
ইনস্টাগ্রামে বুলিং নিয়ে হানিয়া আমিরের তীব্র প্রতিক্রিয়া
নববর্ষ উৎসব সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি
অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে : মঞ্জু
২১ ফেব্রুয়ারি ঘিরে সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই: র্যাব প্রধান