প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৩:৫৫ || পরিবর্তিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৩:৫৫
বিসিবিতে আসার পর থেকেই বেশ আলোচনায় আছেন আসিফ আকবর। এবার বোর্ডে বড় দায়িত্ব পেলেন তিনি, গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। আগে এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইশতিয়াক সাদেক।
গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের মিরপুরে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আসিফকে দেওয়া হয় গেম ডেভলপমেন্টের দায়িত্ব।
তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে।
এর আগে সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, আর সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তার।
যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার তার দায়িত্ব আরও বাড়লো।
প্রজন্মনিউজ২৪
স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দেওয়ার অভিযোগ
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা
ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
জানা গেল এইচএসসি পরিক্ষার তারিখ
সংরক্ষিত আসনে জামায়াতের ১০ নারী চূড়ান্ত
বনের হরিণ লোকালয়ের ঝোপে, উদ্ধারের পর বনেই অবমুক্ত
গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু