প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১০:১৫
আগামী ১০ মার্চ বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে নতুন কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা প্রশাসককে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২ হাজার ৫শ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন।
পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে। ফলাফল মূল্যায়নের পর ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের