এবারের বাজেট কিছুটা ব্যাতিক্রম: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ০২ জুন, ২০২৫ ০৪:৫১:১৬

এবারের বাজেট কিছুটা ব্যাতিক্রম: অর্থ উপদেষ্টা

প্রজন্মডেস্ক:  এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছে এই অন্তর্বর্তীকালীন সরকার।


অর্থ উপদেষ্টা জানান, প্রবৃদ্ধি-কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে তারা চেষ্টা করেছেন সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে তারা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছেন জনগণকে।


তিনি বলেন, মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ—এ অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে, দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, চতুর্থ শিল্পবিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি হচ্ছে তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবিলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে।

এটি দেশের ৫৪তম বাজেট এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।


এর আগে সোমবার (২ জুন) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।


প্রজন্মনিউজ/২৪ জামাল 

এ সম্পর্কিত খবর

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল, আছেন যারা

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির

রাবিতে তিন বছর পর রঙে-রূপে ফিরছে বৈশাখ

রংপুরে এএসআইকে হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড

বিএনপি এখন কৃত্রিম সংকট সৃষ্টি করছে দাবি নাহিদের

স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত : দিলারা জামান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ