প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৯:৩১
প্রজম্ম ডেস্ক:
বাজার নিয়ন্ত্রণ করার জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেয়াজের দাম ৭০ টাকা হলে সবার জন্য ভালো। বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে পেয়াজের কোনও সংকট নেই। এরপরও বেড়ে গেছে।
কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেন, পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়েছে। এটা কারসাজি করে বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, ৭০ ভাগ আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হয়েছে। সবজির দাম সহনীয় আছে। সামনে আরও দাম কমবে। তবে এমনভাবে দাম যেন না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
আলু চাষীদের সহায়তার বিষয়ে কৃষি উপদেষ্টা বলেন, আলুতে এবার চাষীরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেয়ার চিন্তা ভাবনা চলছে। আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি।
তিনি জানান, ওসি-এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে, কৃষি কর্মকর্তাদেরও একইভাবে বদলি করা হবে। তিনি আরও বলেন, ‘এরমধ্যে ২ জনকে বদলি করেছি। সবাই ভালো জায়গায় বদলি হতে চায়। এখানে ভালো মানে হলো যেখানে টাকা পয়সা আছে এমন জায়গা।’
জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
দফায় দফায় সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল রাবি ক্যাম্পাস
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
ফটিকছড়ি উত্তরে চলছে দ্বিতীয় দিনের হরতাল
মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত