প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৫৩:৩৫
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। এই মামলায় এ নিয়ে মোট গ্রেপ্তার হলো ৭ জন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো.আব্দুল্লাহ-আল-ফারুক।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। এর আগে তরুণীর মা ফাহিমা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, ঘটনাটির পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি কাজ শুরু করেছে। ইতোমধ্যেই এজহারে উল্লেখ করা ধর্ষণের সঙ্গে জড়িত চারজন এবং গ্রাম্য সালিশে সহায়তাকারী তিনজন সহ মোট ৭ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি আরও জানান, বাকি দুই পলাতক আসামীকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। সে পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর পরিকল্পনাও করেছিল বলে গ্রেপ্তারের সময় জানিয়েছে।
এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিজ্ঞ আদালত আগামী রোববার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। শনিবার দুপুরে সর্বশেষ গ্রেপ্তার হওয়া প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা ও অপর আসামী হযরত আলীকে আদালতে সোপর্দ করা হবে। সেখানেও ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
ঘটনার জেরে গ্রেপ্তার হওয়া মহিষাশুড়া ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। গত শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ