ভূমিকম্পের আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫৮:৫২

ভূমিকম্পের আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের বিভিন্ন স্থান। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে সাতক্ষীরা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। 

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

আকস্মিক এ ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন। জুমার নামাজ চলাকালে বিভিন্ন মসজিদ থেকেও মুসল্লিরা বাইরে বেরিয়ে খোলা স্থানে অবস্থান নেন।

সাতক্ষীরা জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক ১টা ৫৩ মিনিটে কম্পনে মাটি কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই দিশেহারা হয়ে পড়েন। কেউ কেউ ঘরের ভেতর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। শহরের বিভিন্ন এলাকায় মানুষকে খোলা স্থানে জড়ো হতে দেখা যায়।

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাসিন্দা আশিকুর রহমান জানান, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণত ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হয়। তবে আজ কিছুটা দেরি হওয়ায় ১টা ৫১ মিনিটে ইকামত শেষ করি। হাত বাঁধার সময়ই ভূমিকম্প অনুভূত হয়। অনেক মুসল্লি নামাজ ছেড়ে বাইরে বেরিয়ে যান। পরে ইমাম সাহেব দ্রুত নামাজ শেষ করে দোয়া করেন।

একই এলাকার ওমর আলী বলেন, আমি নিচতলায় ছিলাম। ইমাম সাহেব নামাজ শুরু করবেন। ঠিক তখনই মাটি থরথর করে কেঁপে ওঠে। এমন জোরে কম্পন আগে কখনও অনুভব করিনি। মানুষ আতঙ্কে মসজিদ থেকে বের হয়ে যায়।

আশাশুনি সদরের মঞ্জু আরা বেগম বলেন, উঠানে বসে মাছ কাটছিলাম। হঠাৎ গা ও মাটি কেঁপে উঠল। দৌড়ে রাস্তায় গেলাম। পরে দেখি আরও অনেকে রাস্তায় এসেছে। এরপর জানতে পারি ভূমিকম্প হয়েছে। আমাদের এলাকায় এর আগে এমন কম্পন হয়নি।

ভূমিকম্পের পর কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

‘আমাদের হাত পাকিস্তানের গলা পর্যন্ত পৌঁছাতে পারে’: তালেবান সরকারের মুখপাত্র

‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে’ নূর।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জমজমাট লড়াই, মুখোমুখি রিয়াল-সিটি ও পিএসজি-চেলসি

চাঁদা না পেয়ে ভবনের নির্মাণসামগ্রী লুট

‘মব’ সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করলো সাকিবভক্তরা

অনুমতি ব্যতিত শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে যুবদলকর্মী হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার

ভূমিসেবায় 'ওয়ান স্টপ সার্ভিস' চালু হবে : ভূমিমন্ত্রী

নরসিংদীসহ সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাকসুতে বিক্ষোভ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ