চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:৫৮:২৫

চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বন্দরের কার্যক্রম সচল আছে। কেউ বন্দরের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব ব্যাক্ত  করেন তিনি।

এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে বন্দরের কর্মচারী ও শ্রমিকরা আজ সকাল ৮টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, জিসিবি টার্মিনালে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বন্ধ আছে, অন্যদিকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কাজ ধীর গতিতে চলেছে।

বেসরকারি জাহাজ হ্যান্ডলিং অপারেটররা বলছেন, বন্দরের বর্হিনোঙরে ৮০টি বড় জাহাজের কার্গো হ্যান্ডলিং ব্যাহত হচ্ছে।

চেয়ারম্যান জানান, তিনি সকালে দুই ঘণ্টা ধরে বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সবাই কাজে যোগ দিচ্ছেন। কেউ যদি কর্মচারীদের কাজে যোগ দিতে বাধা দেয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেছেন, এনসিটির চুক্তি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর কষাকষি এখনও সম্পূর্ণ হয়নি। চুক্তি সই না হওয়ার আগে আপনি বলতে পারেন না কী চুক্তি হচ্ছে।

চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশের, জনগণের, ভবিষ্যতের ও বন্দরের স্বার্থে যা করা দরকার, তা করা হবে। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী

লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেইঃ নাহিদ ইসলাম

সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না: জামায়াত সেক্রেটারি

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’

চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ