প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৫:৪৬:৫৭
মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির সময় ডাকাতের গুলিতে নিহত হয় দলের আরেক সদস্য। ওই ডাকাতের নাম সাইফুল ওরফে। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার দক্ষিণ লঘাটি গ্রামের প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। অন্ধকারে বাড়ির মালিককে লক্ষ্য করে গুলি ছোড়লে তা লাগে দলের আরেক জনের মাথায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের লাশ উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রজন্মনিউজ২৪
তিনজনকে হত্যা, ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত:৩
কৃষক হত্যায় ৩ জনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ২ দিনের রিমান্ডে
বিনামূল্যে আইনি সহায়তা পাবেন জুলাইযোদ্ধা ও শহিদ পরিবার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে চাদা দাবি বিএনপি নেতার