তিনজনকে হত্যা, ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৫:২৮:৫৫

তিনজনকে হত্যা, ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

ফরিদপুরের সদরে তিনজনকে কুপিয়ে হত্যা ও দুই জনকে আহত করার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ১০ ঘণ্টা মধ্যে আসামি আকাশ (২৮) কে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল ৬টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে কোদাল উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর জেলা পুলিশ সুপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে সোমবার ‌রাত ৯টা ৩০মিনিটে সদর উপজেলার গদাধরডাংগি গ্রামে একই পরিবারের দুইজনসহ প্রতিবেশী একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তারা হলেন, রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল হোসেন (৪৫)। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) ও আরজিনা বেগম (৪৫) নামে ২ জন আহত হয়।

এই ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন