বকেয়া-বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০২:৫৯:২৯

বকেয়া-বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। আলিফ মেনুফ্যাকচারিং কম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করে।

রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এই অবরোধ করে।

এসময় শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাস থেকে কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ।

আবার অনেক শ্রমিকের ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পড়েছে। বকেয়া বেতন চাইলে পরিশোধের আশ্বাস দিলেও পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই বেতন আদায়ের দাবিতে সড়ক অবরোধ করেছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান তারা।

এদিকে, মহাসড়ক বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। 

প্রায় এক ঘণ্টা পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে, এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ