কালবৈশাখীতে ভেঙ্গে পড়েছে টাওয়ার, বাড়িঘর ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০৬:০০

কালবৈশাখীতে ভেঙ্গে পড়েছে টাওয়ার, বাড়িঘর ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর আঘাতে অন্তত ৩০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্তসহ কয়েক শাতাধিক গাছপালা ভেঙ্গে গিয়েছে। এছাড়া তিনলাখপীর এলাকায় একটি মোবাইল ভেঙ্গে পড়ে। এতে এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

জানা যায় আজ মঙ্গলবার সকালে তীব্র বেগে বাতাস ও প্রবল বৃষ্টিপাত হয়।

ঝড়ে অনেক গাছপালা বাড়িঘর ও কয়েকটি মসজিদ মাদ্রাসার ওপর আছড়ে পড়ে। এছাড়াও অনেক বাড়ি ঘরের চালা উড়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। ভুক্তভোগীদের অভিযোগ দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবছরই বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা দেখা দেয়। তারা এ সমস্যার দ্রুত সমাধানে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ