চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার মারধর, গ্রেপ্তার

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:০২:৪০ || পরিবর্তিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:০২:৪০

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার মারধর, গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারনে এক হকারকে মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সালাউদ্দিন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলের বাজার এলাকায় মো. আজিজুল হক নামের এক হকারের ফলের দোকান বসিয়েছে। সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন। সেদিন ওই হকার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধর করা হয়। 

পরবর্তীতে ভুক্তভোগী মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ