প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:৫৬:০২ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:৫৬:০২
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আজ সোমবার বরিশাল জেলার উজিরপুর মডেল থানা কমপ্লেক্সে ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাদক নির্মূলে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এই ব্যাধি নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। বরিশাল জেলা পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে।
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি দাবি করেন।
প্রজন্মনিউজ২৪
চাঁদাবাজি-মাদক নির্মূলে ঐক্যবদ্ধের আহ্বান
জুলাই আহত-১৭ বছর নির্যাতিতদের মুখ দেখানোর জায়গা নেই
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাবি অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ
রংপুরে ১১ দলের বিক্ষোভ, গণভোটসহ ৩ দফা
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল
গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: পরওয়ার