স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:৫৮:৪২ || পরিবর্তিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:৫৮:৪২

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে কোচিং থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সোলায়মান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার বিকালে করগাঁও ইউনিয়নের কুমারহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে স্কুল থেকে কোচিং শেষে বাড়ি ফিরছিল ছাত্রী। এক পর্যায়ে তাকে একা পেয়ে সোলায়মান জোরপূর্বক যৌন নিপীড়ন করে। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়।

এ ঘটনায় তার ভাই বাদী হয়ে শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন