মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৭:২৭:৫৩

মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

আফ্রিকান দেশ মালির বিভিন্ন সামরিক স্থাপনায় চালানো হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন।

শনিবার দেশটির কাটি শহরে সাদিও কামারার বাসভবনে তুয়ারেগ বিদ্রোহীরা হামলা চালান। হামলায় অন্যান্য সামরিক ও বেসামরিকসহ প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনও লক্ষ্যবস্তু করেন বিদ্রোহীরা।

মালি থেকে দীর্ঘদিন সংবাদ সংগ্রহ করা আল-জাজিরার নিকোলাস হক বলেন, তিনি ক্ষমতাসীন সামরিক নেতাদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং কেউ কেউ তাকে মালির সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতেন।

তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারার মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা।

হক বলেন, হামলাকারীরা কাটি শহরে কামারার বাসভবনে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত ওই দুর্গসম সামরিক শহরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতাও বসবাস করেন।

তিনি বলেন, কাটিকে দেশের অন্যতম সুরক্ষিত স্থান হিসেবে বিবেচনা করা হয়। তা সত্ত্বেও আল-কায়েদা সংশ্লিষ্ট জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএমআইএন) এবং আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের (এফএলএ) তুয়ারেগ যোদ্ধারা সেখানে হামলা চালিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট গোইতা একটি সুরক্ষিত স্থানে নিরাপদে আছেন।

হামলা শুরু হওয়ার সময় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

সূত্র: এএফপি

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ