হরমুজ প্রণালি নিয়ে আরও কঠোর হচ্ছে ট্রাম্প

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৭:৪৯:৫০

হরমুজ প্রণালি নিয়ে আরও কঠোর হচ্ছে ট্রাম্প

হরমুজ প্রণালিতে মাইন পুতছে এমন জাহাজ দেখা মাত্রই মার্কিন নৌবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রুথ স্যোশাল পোস্টে একথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, যেকোনো নৌকা যদি হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করে, তাদেরকে গুলি করে ধ্বংস করতে হবে। আমি নির্দেশ দিচ্ছি, এই কার্যক্রম আরও জোরালোভাবে আগের তুলনায় তিনগুণ গতিতে চালিয়ে যেতে হবে।

গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের মাইন স্থাপন চান না ট্রাম্প। তার মতে, এমন কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি পরিবহন ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, এমন কঠোর নির্দেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ