প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০১:০২:১২ || পরিবর্তিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০১:০২:১২
চট্টগ্রামের রাউজানে কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ সংলগ্ন আবুল নঈম সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) বাবলু নানার বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে রাত তিনটার সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের গতিরোধ করে দুর্বৃত্তরা প্রথমে বাবলুকে মারধর করে এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় বাবলু মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পর স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবুলের পিতা আবুল কালাম সওদাগর বলেন, ‘আমার ছেলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করত। এ কারণে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ কাউসারুজ্জামান বাবলুকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। আমরা নিহতের পরিচয় ও তার কোনো রাজনৈতিক বা অন্য কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখছি।
প্রজন্মনিউজ ২৪
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখলরুল
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর
গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: পরওয়ার
‘৭২-এর সংবিধান মোতাবেক হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী’
ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন: জাকসু জিএস
আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি
বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি
রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
বিএনপির বিরুদ্ধে জামায়াতের এমপির গাড়িতে হামলার অভিযোগ
যে কারনে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র