নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:১৫:১৩

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আজ রোববার (২৬ এপ্রিল) হাইকোর্ট  এই আদেশ দেন।

আইভী আগে থেকেই আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর তাকে নতুন দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই হত্যা মামলায় আইভী ছিলেন ১২ নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও কিছু মামলা দায়ের করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ