জার্মানিতে হেনস্তার স্বীকার পাহলভি, আটক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৬:৩৮:৫৬ || পরিবর্তিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৬:৩৮:৫৬

জার্মানিতে হেনস্তার স্বীকার পাহলভি, আটক

নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জার্মানির বার্লিনে একটি ভবন থেকে  বের হওয়ার পরই তার ওপর রঙ ছুড়ে মারেন এক যুবক।

যুবককে আটক করে সেখানে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

ইস্তানবুল ভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফেক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমালোচনা করেন রেজা পাহলভি। এরপরই তার ওপর তরল ছুড়ে মারা হয়। এর কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন রেজা।

উল্লেখ্য, রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। তার বাবা ১৯৭৯ সালে জনপ্রিয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।তবে তিনি এখনো স্বপ্ন দেখেন তিনি একদিন ফিরবেন এবং শাহদের শাসন ফিরিয়ে আনবেন।

সূত্র: ইয়েনি সাফেক

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ