প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৫১:৪৭
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে চার দিনব্যাপী এ ক্যাম্প সমাপ্ত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব এ.এফ.এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা আর্থ এর প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন (অব.) এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক অ্যাডভোকেট অলি ইব্রাহিম, আবরারুল হক ও সাইফুল ইসলাম। ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প চিফ ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
সারা দেশ থেকে একাদশ থেকে অনূর্ধ্ব মাস্টার্স শ্রেণীর প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফুলকুঁড়ি আসরের প্রাক্তন উপদেষ্টা সভাপতিবৃন্দ ও স্মরণীয় ব্যাক্তিদের স্মরণ করে তাদের নামে ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ৬টি রেজিমেন্টের নামকরণ করা হয়েছে।রেজিমেন্টগুলো হল- সানাউল্লাহ্ নূরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, এম এ রশিদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, আল মাহমুদ, এবং আবু জাফর সবুজ রেজিমেন্ট। সংগঠক রেজিমেন্টের নামকরণ করা হয় আসরের প্রাক্তন ফুলমেলা সম্পাদক আহমদ হিমেলের নামে।
প্রজন্মনিউজ২৪
ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প সমাপ্ত
ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী
সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা, ছাত্রশিবিরের নিন্দা
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন
ঈশ্বরদীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, গুলি ও কটকেল বিস্ফারণ
দেশব্যাপী ছাত্রদলের কর্মকাণ্ডে, খুলনায় শিবিরের বিক্ষোভ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে : সেনাপ্রধান
ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে আবারও ৯৬’র মতো আন্দোলন
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’