প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৪৭:৪০
চাঁপাইনবাবগঞ্জে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্তঃনগরসহ সব ধরনের বাস চলাচলে ধর্মঘট ডেকেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে এই ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা যায়, দীর্ঘ দিন যাবৎ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। শ্রমিকদের দাবি, উভয় সংগঠনই শ্রমিকদের কল্যাণের নামে দীর্ঘ দিন যাবৎ বাস থেকে চাঁদা উত্তোলন করছিলেন। এই চাঁদা উত্তোলনকে কেন্দ্র করেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল।
দুপুরে জেলা বিশ্বরোড এলাকায় দেখা যায়, বাস কাউন্টার বন্ধ থাকায় বাস না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিতে রওনা দিচ্ছেন যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণেই আমরা টার্মিনাল থেকে চাঁদা উত্তোলন করছি এবং তা শ্রমিকদের কল্যাণেই ব্যয় হয়। কিন্তু হঠাৎ করেই টার্মিনালের বাইরে শহরের হরিপুর এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের নাম দিয়ে বাস থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এটি বন্ধের দাবি দীর্ঘদিন যাবত জানিয়ে আসছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এটা সুরাহা না হওয়া বা টার্মিনালের বাইরে চাঁদা উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।
এদিকে, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আমরা উভয় পক্ষকে নিয়েই বসে ছিলাম। কিন্তু উভয় পক্ষই নিজেদের সঠিক দাবি করেন। বিপরীত পক্ষকে ভুল দাবি করেন। একারণে সমাধান হয়নি। তাদেরকে রাস্তায় চাঁদাবাজি করতে নিষেধ করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
চাঁদাবাজি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব, বাস চলাচল বন্ধ
আওয়ামী লীগ জাইমা রহমানকে নিয়ে এমন নোংরা ছবি বানিয়েছে যা অত্যন্ত কষ্টদায়ক:মাহমুদা মিতু
সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের কটাক্ষের জবাব দিল ভারত
ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী
সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা, ছাত্রশিবিরের নিন্দা