বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৪৮:২৪ || পরিবর্তিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৪৮:২৪

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

প্রজন্ম ডেস্ক:  ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘ‌র্ষ হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএন‌পির সভাপ‌তি আবুল হো‌সে‌নের সা‌থে জেলা যুবদ‌লের সা‌বেক সি‌নিয়র যুগ্ম আহবায়ক জাহিদ জোয়ার্দ্দা‌রের সমর্থকদের ম‌ধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধ‌রে আজ সকালে জা‌হিদ জোয়ার্দ্দা‌রের সমর্থক মোহন শেখকে (৬৬) পি‌টি‌য়ে হত্যা ক‌রে আবুল হো‌সে‌নের লোকজন। 

প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। এই খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ি‌য়ে প‌ড়ে। সংঘ‌র্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় অন্তত ১২টি ঘরবাড়ি।

আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ